সিলেটে টিলা ধসে নিহত আরো ২জনের পরিচয় মিলেছে
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরপিন টিলা ধসে নিহতদের মধ্যে আরো দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তারা হচ্ছে-নেত্রকোনার পূর্বধলার আব্দুল কুদ্দুছ ও খোকন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের লাশ সংশ্লিষ্ট থানায় আনা হয়েছে বলে জানান সুজ্ঞান।
এর আগে সোমবার পুলিশ আব্দুল কাদির ও হাফিজ আলীর নাম প্রকাশ করে। তবে, তাদের লাশ কিংবা পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করতে পারেনি পুলিশ।
এদিকে, এ ঘটনায় গঠিত পুলিশের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সুজ্ঞান চাকমা। কমিটির সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, এএসপি মতিয়ার রহমান এবং পুলিশের লিয়াঁজো ইন্সপেক্টর নাজমুল হক।
এছাড়া, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামকে দিয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে বলে সূত্র জানিয়েছে।
সোমবার সকালে শাহ আরপিন টিলার অর্ন্তগত মটিয়ার টিলা কেটে পাথর উত্তোলনকালে ওই টিলা ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে রয়েছে ধুম্রজাল। স্থানীয় সূত্রে ছয়জন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ ৪ জনের পরিচয় পেয়েছে বলে জানিয়েছে।

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল 