যশোরে পিকনিকের বাস উল্টে নিহত ৪, আহত ২০
যশোরের চৌগাছায় একটি পিকনিকের বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বুধবার রাতে ওই সড়কের দানবাক্স এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় তিনি জানাতে পারেননি। নিহতদের মধ্যে দুজন ছাত্রী, এক শিক্ষক ও বাসের হেলপার রয়েছে।
চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আওরঙ্গজেব রাত ১০টার দিকে দুর্ঘটনায় দুই ছাত্রী মারা গেছে বলে নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে চৌগাছার রামকৃষ্ণপুর হাইস্কুলের পিকনিকগামী শিক্ষার্থীরা ছিল। রাত সোয়া ৯টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।
আহতরা জানিয়েছেন, দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যাওয়ার জন্য রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গাড়িটি রাত ৯টার আগে রওনা হয়। রাত সোয়া ৯টার দিকে গাড়িটি দানবাক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দেয়। এরপরই গাড়িটি উল্টে যায়।
দুর্ঘটনাস্থলে থাকা চৌগাছার সাংবাদিক বাবুল আক্তার বলেন, ‘ওই স্কুলের শিক্ষক জহুরুল ইসলাম ও বাসটির হেলপার মিলনও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান বলেন, ‘বহু শিক্ষার্থী বাসটির মধ্যে আটকে পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ ও এলাকাবাসী।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সেখানে অন্তত ২০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে আট-দশজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভিন ও পৌরসভার মেয়র নূরউদ্দিন আল মামুন হিমেল হাসপাতালে রয়েছেন।

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল 