News Bangla 24 BD | হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা-সিলেট মহাসড়কে জেলার চুনারুঘাট উপজেলার বিরামচর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫জন মারা গেছেন।এ ঘটনায় আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইক্রোবাস চালক কিশোরগঞ্জের ভৈরবের গোরাকান্দা গ্রামের আল-আমিন, গ্রামীনফোনকর্মী ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়ার গৌতম ও জরিফ বেগম।

স্থানীয়রা বলছে,শায়েস্তাগঞ্জের পেট্রোল পাম্প এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মাইক্রোবাসের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ