News Bangla 24 BD | পুলিশের রাবার বুলেটে লাকী আক্তারসহ আহত ১০ - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

পুলিশের রাবার বুলেটে লাকী আক্তারসহ আহত ১০


রামপাল প্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতালে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারসহ ১০ জন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পুলিশ রাবার বুলেট ছোড়ার কথা অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালের সমর্থনে বাম ছাত্র সংগঠনগুলো মিছিল নিয়ে শাহবাগের দিকে অাসতে চাইলে জাতীয় জাদুঘরের সামনে ব‌্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে সেখানে তাদের ওপর দফায় দফায় টিয়ারসেল এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। ব্যবহার করা হয় জলকামানও।

সেখানেই রাবার বুলেটে আহত হন লাকী আক্তারসহ বেশ কয়েকজন।

গত ৭ জানুয়ারি ‘গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে হরতালের ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মহাম্মদ।

এ হরতালে সমর্থন দেয় বিএনপি।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী, ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে। প্রধানমন্ত্রী এক হাতে পরিবেশ পদক, অন্য হাতে মৃত্যু পরোয়ানা ধারণ করছেন।

এই কর্মসূচিতে নগরবাসীর সমর্থন চেয়ে দেশের স্বার্থে, সবার স্বার্থে ঢাকার প্রত্যেককে এ কয়েক ঘণ্টা ব্যক্তিগত গাড়ি, কাজ বন্ধ রেখে সুন্দরবনবিনাশী সব তৎপরতার বিরুদ্ধে সবার অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ