News Bangla 24 BD | চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু


চট্টগ্রামে দেওয়ান বাজার এলাকায় মাদরাসা ভবনে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে দুইজন মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- দাদী ছামুদা খাতুন ও নাতনি ইফতি। বিস্ফোরণে তাদের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল জানান, চমেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় আরাবিয়া খাইরিয়া মাদরাসা ও এতিমখানার মালিকানাধীন একটি ভবনে বিস্ফোরণে চারজন আহত হন। নিরাপদ হাউজিং সোসাইটির ছয় তলা বাড়ির তৃতীয় তলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং ভবনের একটি দেয়াল উড়ে যায়।

ঘটনার পরপরই দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে সেখানে ৭০ বছর বয়সী দাদী ছমুদা খাতুন, তার নাতনি ইফতি মারা যান। নাতি আরিফের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বিস্ফোরণের কোনো আলমত পায়নি। পরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন সাংবাদিকদের বলেন, বাড়িটিতে তল্লাশি করে কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, গ্যাসের চুলার চাবি খোলা থাকায় ঘরে গ্যাস জমে যায়। চুলা জ্বালাতে ম্যাচের কাঠি ধরানোয় সঙ্গে সঙ্গে আগুন ধরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ