News Bangla 24 BD | ঝিনাইদহে এবার বিভিন্ন দাবীনিয়ে মানববন্ধনে পিপিএল শ্রমিকরা - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে এবার বিভিন্ন দাবীনিয়ে মানববন্ধনে পিপিএল শ্রমিকরা


ঝিনাইদহ প্রতিনিধিঃ
৮ ঘন্টা কাজের মজুরী কমপক্ষে ৩০০ টাকা, শ্রমিকদের স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবহার করা, শ্রমিকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, বাৎসরিক দুটি উৎসব ভাতা, সাপ্তাহিক প্রাপ্ত মজুরীর সমানকরন সহ বিভিন্ন দাবীতে গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর-জীবননগর সড়কে পিপিএল প্রোপাইটর লিমিটেডের শ্রমিকরা মানব বন্ধন কর্মসূচী পালন করেন।

এসময় শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন পিপিএল শ্রমিক ইউনিয়নের সভাপতি এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক বাবু রহমান ফিরোজ। পিপিএল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইখলাসুর রহমান বলেন, ইতি পূর্বে অনেকবার মালিক পক্ষকে আমাদের বিভিন্ন দাবীর কথা তুলে ধরেছি। কিন্তু তাতে কোন কাজ হয়নি। ইতি পূর্বে আমরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন চলাকালীন সময় মালিক পক্ষ আমাদের দাবী পুরণ করা হবে বলে আশ্বস্ত করবেন বলে জানালেও আজ পর্যন্ত তার কোন বাস্তবায়ন হয়নি। তাই আমরা শ্রমিকদের সাথে নিয়ে আমাদের নায্য দাবী আদায়ের জন্য আমরা আবারও রাস্তায় দাঁড়িয়েছি।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু রহমান ফিরোজ জানান, আমাদের দাবী কর্তৃপক্ষ মেনে নিলেই আমরা কাজে আবার প্রতিদিনের ন্যয় কাজে যোগদান করব। পিপিএল প্রোপাইটর লিমিটেডের আবাসিক পরিচালক ওহিদুজ্জামান জানান, কাজ চালু রেখে আলোচনার মাধ্যমে সমাস্যার সমাধান করা সম্ভব। কাজ বন্ধ রেখে কোন কিছুই সম্ভব নয়। তিনি আরও জানান, শ্রমিকরা কাজে যোগ দিলে আমি মালিক পক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করব।

এ বিভাগের অন্যান্য সংবাদ