News Bangla 24 BD | শ্রীপুরে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও দোয়া মাহফিল - News Bangla 24 BD
News Head
 ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩ গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো নক আউট পর্বে ৪০ বছরের খরা কাটিয়ে জয় নিশ্চিত করেছে মেক্সিকো পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স ‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও দোয়া মাহফিল


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের ৯ম বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান শুরুর আগে শ্রীপুর পৌর শহরে কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক বর্ণাঢ্য র‌্যালী বের করেন। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান উপদেষ্টা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ আলহাজ্ব এড. মো: রহমত আলী। আমন্ত্রিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, আলহাজ্ব অধ্যক্ষ মুহা. মিজানুর রহমান চৌধুরী, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, গাউসুল আযম জামে মসজিদের খতীব পীরে কামেল আলহাজ্ব হযরত মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদরাসার শাইখুল হাদিস পীরে কামেল আলহাজ্ব হযরত মাও. মুফতি হাফেজ মামুনুল হক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় ৩০টি কওমী মাদরাসার দেড় শতাধিক ছাত্রদের মাঝে কৃতি সম্মাননা পুরুস্কার প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ