ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (৬০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান ওই উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আজিজুর রহমান মোটর সাইকেল যোগে কালীগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিল। পথে কালীগঞ্জ বাজারের নতুন ব্রীজ এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক 