রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মশিউর (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, সংঘবদ্ধ একদল ডাকাত মহাসড়কের উল্লেখিত এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালাতে থাকে ডাকাতরা।
পরে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ওই দুই ডাকাত মারা যায়।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই দুই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল 