বিমানে চড়ে বাড়ি ফিরলেন সেই খাদিজা
দীর্ঘ চার মাস ঢাকায় থাকার পর সিলেটে নিজ বাড়ি ফিরেছেন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। বুধবার বেলা আড়াইটায় বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
পরে সেখান থেকে ২টা ৪০ মিনিটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা সোয়া ৩টায় বাড়ি পৌঁছালে শহরতলির হাউসা গ্রামের লোকজন খাদিজাদের বাড়িতে ভিড় করে। এ সময় তার মাসহ স্বজনরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এছাড়া খাদিজার সঙ্গে তার ভাই শাহীন আহমদ ছিলেন। পাশাপাশি বিমানবন্দরে তার বাবা মাসুক মিয়া উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে খাদিজার ভাই শাহীন আহমদ জানান, এক সপ্তাহের জন্য তাকে সিলেট নিয়ে আসা হয়েছে। আদালতে সাক্ষ্য দেয়ার পর আবারও চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে।
এদিকে গত ৮ জানুয়ারি আদালতে খাদিজার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও তার শারীরিক অবস্থা দীর্ঘ যাত্রার জন্য এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেননি। ফলে তিনি সিলেটের আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারেননি।

টঙ্গীতে র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১
গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
টেকসই গাজীপুর গড়তে নাগরিক সম্পৃক্ততায় সিএলসিসি ও ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল 