News Bangla 24 BD | সিএসই’র চেয়ারম্যান হলেন ড. মোমেন - News Bangla 24 BD
News Head
 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হলেন সাবক কূটনীতিক ড. একে আব্দুল মোমেন। শনিবার সিএসই’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
সিএসই’র ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান হিসেবে আব্দুল মোমেনের নাম ও ছবি যুক্ত রয়েছে।
শনিবারই চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় বলে জানান সিলেটের আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ। তিনি আব্দুল মোমেনের ঘনিষ্ট হিসেবে পরিচিত।
একে আব্দুল মোমন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই। তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে ছিলেন। এর আগে তাকে সিএসইর পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত করা হয়।
ড. মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে চাকরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ সালে ড. মোমেন জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কোর পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ