সিলেটে নির্বাচনী সংঘর্ষ : আরেক যুবকের মৃত্যু
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সোহেল মিয়া ওসমানীনগরের দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে।
এর আগে রোববার জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের শরফ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম নামের আরো একজনের মৃত্যু হয়।
রবিবার উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া গ্রামে আওয়ামী লীগ প্রার্থী মো. আতাউর রহমান ও বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত সাইফুল আতাউর রহমানের সমর্থক ও সোহেল মিয়া জগলুর সমর্থক বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আগামী ৬ মার্চ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার 