সিলেটে কওমী আলেমদের মিছিল সমাবেশ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় খাদিমুল কোরআন পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ২৭ ফেব্রয়ারী সোমবার বিকেলে অতর্কিত ফুলতলী অনুসারীদের ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে রাত ১১টায় সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে কওমী আলেমগণ। মিছিলটি নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেম মুফতী শামছুল ইসলামের সভাপতিত্বে ও মাহদী হাসান মিনহাজের পরিচালনায় মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাজী একরামুল আজিজ, হাফিজ আনিসুল ইসলাম, শাখাওয়াত হোসেন শিকদার, হাফিজ জাহেদ আহমদ, হাফিজ আশরাফ আলী, আব্দুর রহিম, মাওলানা জুবের আহমদ, মাওলানা ফয়সল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, তাফসিরুল কোরআন মাহফিলে হামলাকারীরা ইসলামের দুশমন। এরা বিভিন্ন নামে ও রূপে সমাজে ফিৎনা সৃষ্টি করে থাকে। এদের ব্যাপারে সবাইকে সচেতন তাকার আহবান জানান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা ধর্মপ্রাণ মুসল্লির উপর হামলা চালিয়ে নিহত ও আহত করেছে তারা প্রকৃত আশেকে রসূল সা. হতে পারে না। এরা কুফরীতে লিপ্ত। বক্তরা হুশিয়ারী উচ্চারণ করেন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনী-সন্ত্রাসীদের গ্রেফতার না করলে, সিলেটে তাদের কোন সভা-সমাবেশ করতে দেয়া হবে না।
পরে নিহত শহীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনজাত করা হয়।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক 