News Bangla 24 BD | হঠাৎ পরিবহন ধর্মঘট, ভোগান্তি যাত্রীদের - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

হঠাৎ পরিবহন ধর্মঘট, ভোগান্তি যাত্রীদের


কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানী থেকে সকল দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালসহ অন্যান্য আন্ত:জেলা বাসস্ট্যান্ড থেকে থেকে যাত্রীবাহী বাস ছেড়ে যেতে বাধা দেন পরিবহন শ্রমিকরা। রাজধানীতে প্রবেশের মুখেও আটকে দেয়া হয় বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো।

এসময় ধর্মঘট উপেক্ষা করে বাস চলাচল করায় যাত্রীদের নামিয়ে দেয়ার পাশাপাশি বাস চালকদের মারধরের ঘটনাও ঘটে। এর আগে ঢাকা থেকে খুলনাঞ্চলের বাস চলাচল বন্ধ ছিল। আজ অন্যান্য রুটের বাস চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

এদিকে সোমবার রাতে বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে আজ থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। একপক্ষ আজকের ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করলেও অপরপক্ষ অস্বীকার করেছে। একই ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লেও তাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন শ্রমিক ফেডারেশনের নেতারা।

শ্রমিকদের আন্দোলনের বিষয়টিকে কেন্দ্র করে সোমবার রাতে ঢাকার মতিঝিল কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভা হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আবদুর রহিম বক্স দুদু ঢাকার বৈঠকে উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তের ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, আমরা ধর্মঘট ডাকিনি। খুলনা যদি ডেকে থাকে সেটা তাদের ব্যাপার।

তবে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জাকির হোসেন বিপ্লব বলেন, ঢাকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে। বাসচালক জামিরের রায়ের প্রতিবাদে খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে রোববার থেকে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ মহসড়কে জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘটের ডাক দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ