কাজের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করব: সিইসি
নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মকভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করা হবে। নির্বাচনে কোনো অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক 