রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৯ জন।
উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই নারী নিহত হন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে হাসপাতালে এক যুবক মারা যান।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, রূপসী পরিবহনের বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাফিজুর রহমান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩ 