কোম্পানীগঞ্জে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২
সিলেটের কোম্পানীগঞ্জে গরু চোরের হামলায় একজন এবং আটক গরু চোরকে উদ্ধার করার সময় পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় আহত হয়েছেন শতাধিক।
শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার মোস্তফানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা জানান, ভোর ৪টার দিকে মোস্তফানগর গ্রামে গরু চোরের হামলায় জিলু মিয়া নামের এক গৃহকর্তা খুন হন। এ সময় গ্রামবাসী সোনাই সর্দার নামের এক চোরকে আটক করে।
খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে আটক চোরকে উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে।
সংঘর্ষে মফিজ মিয়া নামের এক গ্রামবাসী নিহত হন বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
পুলিশ সংঘর্ষের খবরটি নিশ্চিত করলেও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল
ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক 