News Bangla 24 BD | গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনিয়ারসহ নিহত ২ - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনিয়ারসহ নিহত ২


গোপালগঞ্জের মুকসুদপুরে দুই ট্রাকের সংঘর্ষে ইঞ্জিনিয়ারসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার দোহাশার গ্রামের মৃত সেকেন্দের মীরের ছেলে রেললাইন সম্প্রসারণের ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ইঞ্জিনিয়ার ইসমাইল মীর (৩৮) ও মাগুরার বেলনগর গ্রামের মো. মোসলেম বিশ্বাসের ছেলে ট্রাকচালক মামুন বিশ্বাস (২৭)।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ম্যাক্স গ্রুপের একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে ম্যাক্স গ্রুপের ইঞ্জিনিয়ার ইসমাইল মীর ও ট্রাকচালক মামুন বিশ্বাস নিহত ও তিনজন আহত হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ