News Bangla 24 BD | নোয়াখালীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

নোয়াখালীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা


নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবুল হোসেন আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সুধারাম থানার ওসি মো. আনায়ার হোসেন জানান, আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ওসি বলেন, “আবুল হোসেন বাংলাবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মো. সেলিম বলেন, “আবুল হোসেনের বুকে ও পেটে দুটি গুলির ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত‌্যু হয়েছে।” তবে কারা কেন এ হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো তথ‌্য দিতে পারেনি পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ