News Bangla 24 BD | সিলেটে ইন্টার্নদের কর্মবিরতি চলছে, রোগীদের ভোগান্তি - News Bangla 24 BD
News Head
 যে দোয়া পড়লে নামাজে ‘মনোযোগ ও ইচ্ছা’ দুটোই বেড়ে যাবে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো

সিলেটে ইন্টার্নদের কর্মবিরতি চলছে, রোগীদের ভোগান্তি


বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরা এ কর্মবিরতি পালন করছেন।

শনিবার সকাল থেকে তাদের কর্মবিরতির কারণে দুর্ভোগ আর ভোগান্তি পোহাচ্ছেন অসুস্থ মানুষজন।

এদিকে, কর্মবিরতির অংশ হিসেবে রবিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেটে মানববন্ধন কর্মসূচী পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচী চলছিল।

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিকুজ্জামান আকন্দ বলেন, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের দাবিতে কর্মবিরতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ