News Bangla 24 BD | ওসমানীনগর উপজেলা পরিষদে ভোটগ্রহণ সোমবার - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ওসমানীনগর উপজেলা পরিষদে ভোটগ্রহণ সোমবার


সিলেটের ওসমানীনগরে ৬ মার্চ সোমবার প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ১ লাখ ২৯ হাজার ৮ শত ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সোমবার উপজেলায় ৫২টি ভোট কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। শনিবার রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।
থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
এদিকে, শনিবার শেষ নিবাচনী পথ সভায় আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র ও জাপার প্রার্থী শেষ শো ডাউন করেছে। আওয়ামীলীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে শেষ পথ সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে। আওয়ামীলীগ, বিএনপিও জাতীয় পার্টির পাশাপাশি শেষ শো ডাউন করেছে নাগরিক কমিটির প্রার্থী জগলু চৌধুরী। শনিবার পৃথক সভায় তিনটি দলের পাশাপাশি ভাইস চেয়ারম্যানরা ও স্বতন্ত্র প্রার্থীরাও।

নির্বাচনে তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। চেয়ারম্যান পদে-আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীকে আতাউর রহমান, বিএনপি থেকে দলীয় প্রার্থী ময়নুল হক চৌধুরী দলীয় ধানের শীর্ষ প্রতীকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতীকে, জাতীয় পার্টি থেকে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে শিব্বির আহমদ শেষ মুহূর্তেও চালিয়েছেন বিরামহীন প্রচারণা। পাশাপাশি ভাইস চেয়ারম্যানরাও চালিয়েছেন প্রচার প্রচারণা।
উপজেলায় ৫২টি ভোট কেন্দ্রের ৩১৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৮টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৮শত ৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৭শ ৯৯ জন এবং মহিলা ভোটার ৬৪ হাজার ৩শ ৪৭ জন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এই সব পথ সভায়। মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে প্রায় সকল প্রার্থীরা নির্বাচনী ময়দানে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী আতাউর রহমানের গণসংযোগ ও শেষ পথ সভা তাজপুর বাজারে অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে উপজেলার তাজপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাক সৈয়দ এপতার হোসেন পিয়ার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তৃতা দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, জেলা শাখার সমাজ কল্যান সম্পাদক এডভোকেট শেখ মকলু মিয়া, আ’লীগ নেতা কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান ।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে শেষ পথ সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে বিএনপি। দলীয় প্রার্থী ময়নুল হক চৌধুরীর সমর্থনে কুরুয়া, দয়ামীর, তাজপুর গোয়ালা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে বিএনপি। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ এসব স্থানে উপস্থিত ছিলেন।
এসব দলীয় প্রার্থীর পাশাপাশি শেষ শো ডাউন করেছে নাগরিক কমিটির প্রার্থী জগলু চৌধুরী। বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে দয়ামীর বাজারে বিশাল শো ডাউন করেন এ প্রার্থী। সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, মখদ্দুছ আলী, আওয়ামী লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল, উপজেলা যুবলীগের সভাপতি আলফুর রহমান সোহেল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ