ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার টিপু সুলতান ও একই এলাকার ফারুক হোসেন।
ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গ্রেফতারকৃতরা ব্যাপারী পাড়া এলাকায় ফেরি করে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ১’শ ১০ পিচ ইয়াবাসহ টিপু সুলতান ও ফারুক হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন 