News Bangla 24 BD | ঝিনাইদহে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদ বিষয়ক সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদ বিষয়ক সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদ এর সভা শনিবার দুপুরে ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মানিত সদস্য পাভিন জামান কল্পনা ও সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ।

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র সভাপতিত্তে এবং জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দ্বয় ও সাবেক এমপি শফিকুর রহমান অপু ও জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক এডঃ আজিজুর রহমান,সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক এমপি শফিকুল আজম চঞ্চল, ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, মহেশপর-কোটচাঁদপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক নবী নেওয়াজ, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পদক বাবু কনক কান্তি দাস। এ ছাড়াও অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন,ছয়টি উপজেলা আওয়ামীলীগের সভাপতিদ্বয় যথাক্রমে শৈলকুপা উপজেলা মোশাররফ হোসেন শোনা শিকদার, ঝিনাইদহ সদর শাহ মোহাম্মদ ওয়াজেদ আলী, হরিণাকুন্ডু উপজেলার মশিউর জোয়ার্দ্দার , মহেশপুরের ময়জুদ্দিন হামিদ ও কোটচাঁদপুরের শরিফুন্নেছা মিকি।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাধেকাধ মিলিয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে যাকেই নৌকা প্রতিক দেবেন তার পক্ষেই সকলকে কাজ করতে হবে সেই আহবান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ