News Bangla 24 BD | ইন্টার্নদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে চিকিৎসাসেবা - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

ইন্টার্নদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে চিকিৎসাসেবা


বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার করে নিজেদের কর্মস্থলে বহাল রাখা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের টানা কর্মবিরতি চলছে। এ কর্মবিরতিতে ভেঙে পড়েছে চিকিৎসা কার্যক্রম।

ইন্টার্নদের অনুপস্থিতিতে সব রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী। রোগীরা যাতে কোনো কষ্ট না পান তার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সব সিনিয়র চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নরা। দাবি আদায় না হলে এর পর থেকে তারা কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন। এ সংকট নিরসনে রোববার রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনদের মারধর করেন চার ইন্টার্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই চার ইন্টার্নের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

পরে তাদের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে হবে। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানাজানি হলে ইন্টার্নরা জরুরি বৈঠক করে ওইদিন সন্ধ্যা থেকে অঘোষিত কর্মবিরতি শুরু করেন তারা। পরে একে একে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ