News Bangla 24 BD | খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীটের প্রতিবাদে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীটের প্রতিবাদে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বুধবার শহরের কেপি বসু সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শফি উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা অবিলম্বে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় দেয়া চার্জশীট প্রত্যাহার ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন-নবী খাঁন সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ