News Bangla 24 BD | ঝিনাইদহে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

ঝিনাইদহে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি : জনসচেতনতা বৃদ্ধি ও কর্মীদের দক্ষতা বাড়াতে ঝিনাইদহে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। দেখানো হয়, ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় তাৎক্ষণিকভাবে করণীয় বিভিন্ন বিষয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার বিভিন্ন পদ্ধতি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

মহড়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থীরা অংশ নেয়। “দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন এ শ্লোগানে আগামী ১০ মার্চ উদযাপন করা হবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

এ বিভাগের অন্যান্য সংবাদ