News Bangla 24 BD | সাঁওতালপল্লিতে আগুন দিয়েছে এসআই ও কনস্টেবল: প্রতিবেদন - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

সাঁওতালপল্লিতে আগুন দিয়েছে এসআই ও কনস্টেবল: প্রতিবেদন


গাইবান্ধার সাঁওতালপল্লিতে আগুন দিয়েছেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন। এমন প্রতিবেদন আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

আদালতে রাষ্ট্রপক্ষের দাখিল করা প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদনে ওই এসআই ও কনস্টেবলের নাম এসেছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও কয়েকজন সাঁওতাল নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ