News Bangla 24 BD | বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে ৪জন নিহত - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে ৪জন নিহত


সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর এলাকার টিকরপাড়ায় ট্রাক-সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে কানাইঘাট উপজেলার গাছবাড়ী ইউনিয়নের সরদার মাটি গ্রামের ফইজ উদ্দিনের পুত্র দুলাল (২৫), একই এলাকার বানিগ্রামের নুর উদ্দিনের পুত্র সিব্বির আহমদ (৩৫), বিয়ানীাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের ময়নুল ইসলামের পুত্র গোলজার আহমদ বাবলু (২৮) ও সিএনজি চালক দক্ষিন সুরমা উপজেলার কুচাই পশ্চিমভাগ গ্রামের ওয়াহিদ আহমদের পুত্র আবুল আহমদ (২০)।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন চত্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, অটোরিকসাটি জকিগঞ্জ যাওয়ার পথে সড়কের টিকরপাড়ায় বিপরীত গামী এশটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক আকুল হোসেনকে গোলাপগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ