News Bangla 24 BD | পিএসটিসির ইউবিআর -২ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ পালন - News Bangla 24 BD
News Head
 তীব্র সমালোচনায় কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’ শহীদ মিনারে সংস্কৃতিজনদের শেষ শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল ২৪ বছর পর নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয় মহানাটকীয় টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, শেষ ষোলয় মরক্কো সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা

পিএসটিসির ইউবিআর -২ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ পালন


 

“নারী-পুরুষ সমতায়-উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব-কর্মে নতুন মাত্রা” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত ইউবিআর- ২ প্রকল্প, গাজীপুরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক নারী দিবস – ২০১৭ পালন করা হয় । দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে পিএসটিসির ইউবিআর প্রকল্প নি¤œাক্ত কর্মসূচি পালন করা হয়ঃ

১) জেলা বিষয়ক মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, অন্যান্য উন্নয়ন সংগঠনের সাথে মানব-বন্ধন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন, যার মাধ্যমে কর্মক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রার জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরা হয় ।

২) ইউবিআর ইয়ুথ ফোরাম, যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের অংশগহণে নারীর সম-অধিকার ও সম-নাগরিকত্ব বিষয়ে পোস্টার প্রদর্শনী, যার মাধ্যমে ইউবিআর প্রকল্পের কার্যক্রম ও যুব নেতৃত্বের মাধ্যমে সমাজে নারীর সমান অবস্থানের গুরুত্ব, ও নিজ নিজ ক্ষেত্রে করণীয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয় ।

৩) স্কুল ভিত্তিক র‌্যালি, আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা, যার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে দিবসটির তাৎপর্য ও সমাজে সর্বস্তরে নারীদের অবদানের স্বীকৃতি প্রদানের উপকারিতা তুলে ধরা হয় । স্কুলভিত্তিক কর্মকান্ডের সফল বাস্তবায়নে বাঘের বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ এম এ গফুর ফকির সহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন ।
৪) নারীর সম অধিকার ও সম-নাগরিকত্ব বিষয়ক আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ ছবদের হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোড়াবাড়ী শাহ সুফী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সানাউল্লাহ সরকার, হাতিয়াব হাজী সমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মেজবাহউদ্দিন আহমেদ, শিক্ষক জনাব মোঃ মুজিবুর রহমান, বিআরটিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কমিউনিটি পর্যায়ের যুববৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা আšর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যের সফল বাস্তবায়ন ও সমাজের সর্বস্তরে নারীদের সমান অংশগ্রহণে সুযোগ দানের দাবী তুলে ধরেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ