News Bangla 24 BD | বাংলাদেশে রোজা শুরু হবে ২৮ মে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশে রোজা শুরু হবে ২৮ মে


আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায় চলতি বছরের পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যর দেশগুলোতে শুরুর পরদিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়। সে ক্ষেত্রে ২৮ মে থেকে বাংলাদেশে পবিত্র মাসটি পালিত হতে পারে।

সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আর-মানি’র বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে উল্লেখ করে, সৌদি আরবে ২৭ মে শনিবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন; ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে পরের দিন অর্থাৎ ২৫ জুন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এ মাস শুরু হবে ২৩ আগস্ট বৃহস্পতিবার। সে অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরের দিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ