News Bangla 24 BD | কুমিল্লায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কুমিল্লায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২


কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন ফারুক (৪০) ও সাইদুর (৪৫)।তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগের আশরাফ হোসেন ও শাহ আলম কবির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুজনই স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারী। আশরাফ নবীপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আশরাফ ও শাহ আলম পক্ষের লোকজন দা, ছেনি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ফারুক ও সাইদুর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়েই স্থানীয় স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারীদের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ বিষয়ে জানতে স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ