News Bangla 24 BD | ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ, ১৪৪ ধারা জারি - News Bangla 24 BD
News Head
 মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ, ১৪৪ ধারা জারি


আজ বুধবার ভোররাত থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর এলাকার একটি বাড়ি ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট রয়েছে।

ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা জানান, একতলা পাকা বাড়িটির মালিক সাইদুর রহামান। তার বাড়িতে আবু (৩০) নামের এক ব্যক্তি থাকেন বলে জানা গেছে। তার স্ত্রী-সন্তান আছে।

তিনি আরও বলেন, বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশও পাল্টা গুলি ছুড়েছে। বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে হাতমাইকে বারবার আহ্বান জানানো হচ্ছে। বাড়ির আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ঢাকা থেকে সোয়াতের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তারা আসলে পুরোপুরি অভিযান শুরু হবে। ওই আস্তানার চারপাশে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

এদিকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শিবনগর গ্রামে ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ