News Bangla 24 BD | ১২ জেলায় তৈরি হচ্ছে আইটি পার্ক - News Bangla 24 BD
News Head
 মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

সরকার দেশের ১২ জেলায় ১২টি আইটি পার্ক (হাই-টেক পার্ক) স্থাপন করতে যাচ্ছে। জেলাগুলো হলো- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট। জেলা পর্যায়ে আইটি পার্ক/ হাই-টেক পার্ক স্থাপন (১২ জেলায়)’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য প্রকল্পের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে জেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলাগুলোতে আইটি পার্ক (হাই-টেক পার্ক) গড়ে তোলা হবে।

১ হাজার ৭৯৬ দশমিক ৪০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১ হাজার ৫৪৪ কোটি ও সরকারি তহবিল থেকে ২৫২ দশমিক ৪০ কোটি টাকা অর্থের যোগান দেওয়া হবে।

প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আমরা যে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি এবং আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় ও ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষমাত্রা নির্ধারণ করেছি, জেলা পর্যায়ে ১২টি আইটি পার্ক (হাই-টেক পার্ক) প্রতিষ্ঠার আজকের এই প্রকল্প অনুমোদন সে সব উদ্যোগকে অন্যতম ভিত্তি দেবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ২০১৫ সালের ১৫ মার্চ আইসিটি বিভাগ পরিদর্শনকালে আইসিটি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে এবং পরবর্তীতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে হাই-টেক পার্ক স্থাপন করার নির্দেশনা প্রদান করেছিলেন যার ফলশ্রুতিতে জেলা পর্যায়ে আইটি পার্ক (হাই-টেক পার্ক) স্থাপন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ