News Bangla 24 BD | ‘ছাত্রত্বের আড়ালে জঙ্গি কার্যক্রম চালাত জেনি’ - News Bangla 24 BD
News Head
 মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

‘ছাত্রত্বের আড়ালে জঙ্গি কার্যক্রম চালাত জেনি’


ছাত্রত্বের আড়ালে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলেন মো. মুশফিকুর রহমান ওরফে মুশফিক মার্টিন জেনি। ‘২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টার এখনও শেষ করেননি। জেনি নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিশেষজ্ঞ। সে সংগঠনের অন্য সদস্যদের কাছে আইইডি সরবরাহসহ বড় ধরনের নাশকতার জন্য জঙ্গিদের উদ্বুদ্ধ করে আসছিল।’

বুধবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। এর আগে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে বিপুল পরিমাণ আইইডি সামগ্রীসহ তাকে আটক করে র‌্যাব।

জাহাঙ্গীর হোসেন বলেন, গত ২০ মার্চ থেকে এ পর্যন্ত জেনিসহ তামিম-সারোয়ার গ্রুপের ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ইতোপূর্বে গ্রেফতার সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ক্যান্টনমেন্টের কাছে একটি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল তাদের। আর তাদের প্রয়োজনীয় আইইডি সরবরাহ করে জেনি। এমন তথ্যের ভিত্তিতে এই আইটি বিশেষজ্ঞ জেনিকে খোঁজা শুরু হয়। পরে বুধবার ভোরে তাকে উত্তরার নিজ বাসা থেকে বিপুল পরিমাণ আইইডি সামগ্রীসহ আটক করা হয়। জেনি যেসব আইইডি প্রস্তুত করতে সক্ষম সেসব রিমোটের মধ্যে ১০০ মিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানো সম্ভব।

তিনি আরও বলেন, জেনির বাবা মৃত রফিকুল ইসলাম একজন স্বনামধন্য সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। জঙ্গিবাদে জড়ানো সম্পর্কে তার মা অবগত ছিলেন। কেন তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাননি এমন প্রশ্নের জবাবে তার মা বলেন, তাকে ধরে ফেলার ভয়ে আমি জানাইনি। তবে আমি জানতাম একদিন আপনারা তাকে ধরে ফেলবেন।

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এর সঙ্গে কে কে জড়িত বা তার আরও কৌশল সম্পর্কে বিস্তারিত জানানো যাবে বলে জানান জাহাঙ্গীর হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ