News Bangla 24 BD | জঙ্গি আস্তানায় অভিযান শুরু, মুহুর্মুহু গুলির শব্দ - News Bangla 24 BD
News Head
 মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

জঙ্গি আস্তানায় অভিযান শুরু, মুহুর্মুহু গুলির শব্দ


রাতের বিরতির পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সোয়াটের ‘অপারেশন ঈগল হান্ট’ আবার শুরু হয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, গতকাল বুধবার রাত নয়টার দিকে ‘ইগল হান্ট’ নামের এই অভিযান স্থগিত করা হয়। আজ সকালে আবার অভিযান শুরু হয়েছে।

এদিকে ঘিরে রাখা বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।

স্থানীয় লোকজন জানান, বাড়িটি থেকে রাতে ও ভোরে কয়েক দফা গুলির ভেসে আসে। সকাল নয়টার পর সেখান থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে।
জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল ভোর থেকে বাড়িটি ঘিরে রাখেন জেলা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল ভোর থেকে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বজায় থাকবে বলে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।

গতকাল সন্ধ্যার দিকে বাড়িটিতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করে সোয়াট। রাত নয়টার দিকে অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে ফের অভিযান চালানোর কথা জানানো হয়।

পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ‘জঙ্গি আস্তানা’ হিসেবে যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, সেটি সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের। একটি আমবাগানে বাড়িটির অবস্থান। বাড়িটিতে একই গ্রামের বাসিন্দা আবু (৩০) স্ত্রী ও দুই সন্তান নিয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে আবুর পরিবার ছাড়াও বাড়িতে আরও দুজন থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

বাড়িটির প্রায় আধা কিলোমিটার দূরেই আবুর নিজের বাড়ি। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে তিনি সাইদুরের মালিকানাধীন বাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে।

আবু ত্রিমোহিনী আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। স্থানীয় ৮-১০ জনের সঙ্গে চলাফেরা করতেন তিনি। অন্যদের সঙ্গে তেমন মিশতেন না। তারা আলাদাভাবে নামাজ পড়তেন।

এদিকে জননিরাপত্তার স্বার্থে শিবগনগর ও আশপাশের এলাকায় সকালেই ১৪৪ ধারা জারি করা হয় জানিয়ে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের জমায়েত ও চলাচল নিষিদ্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ