News Bangla 24 BD | টাঙ্গাইলে দুটি ট্রাকের সংর্ঘষে ২ চালক নিহত - News Bangla 24 BD
News Head
 মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে দুটি ট্রাকের সংর্ঘষে ২ চালক নিহত


দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই চালকের নিহত হয়েছে, আহত হয়েছেন এক সহকারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতীর ভাবলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, একটি ট্রাক ঢাকা থেকে পেঁয়াজ নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। আর অন্যটি কুরিয়ার সার্ভিসের মালামাল নিয়ে যাচ্ছিল ঢাকার দিকে। ভাবলা এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে হলে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুই চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

পরে এক ট্রাকের চালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ