২৫ দিন পর ‘অপহৃত’ শিশু সুমাইয়াকে উদ্ধার
২৫ দিন পর ‘অপহৃত’ শিশু সুমাইয়াকে (৫) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, গত রাতে সুমাইয়াকে কদমতলী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি এখন পুলিশের হেফাজতে রযেছে।
ওসি জানান, এ ঘটনায় ফাতেমা আক্তার বৃষ্টি, সিরাজুল ইসলাম বাবুল, আনিসুর রহমান, বিল্লাল হোসেন ও নাছির নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জুরাইন রহমতবাগ এলাকার দক্ষিণ ধনিয়ায় কামাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ঘর থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে ‘নিখোঁজ’ হয় সুমাইয়া। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় অপহরণের মামলা দায়ের করেন। নিখোঁজ হওয়ার পর পুলিশের সব কটি ইউনিট সুমাইয়ার খোঁজে মাঠে নামে।
সুমাইয়ার বাবা জাকির হোসেন স্টিল কারখানার কর্মচারী, মা গৃহিণী।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 