News Bangla 24 BD | গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে শরীরে ছ্যাকা, স্বামী কারাগারে - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে শরীরে ছ্যাকা, স্বামী কারাগারে


যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে ও গরম খুনতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত স্বামী বাদল মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার শরিফাবাদ এলাকা থেকে বাদল মৃধাকে গ্রেফতার করা হয়। অন্য আসামি দেবর লালমিয়া মৃধাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গৃহবধূ তাসলিমা পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের মেয়ে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন দুই সন্তানের জননী গৃহবধূ তাসলিমা বেগম বলেন, গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মৃত ওহাব আলী মৃধার পুত্র বাদল মৃধার সাথে তার বিয়ে হয়। বিভিন্ন সময় তার স্বামী বাদলকে ২ লাখ টাকা পিতার বাড়ি থেকে যৌতুক এনে দেন তাসলিমা। টাকা এনে দিতে অস্বীকার করলে প্রায়ই তাসলিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গত ১ মাস ধরে তার স্বামী, শ্বশুর ও পরিবারের সদস্যরা আরও এক লাখ টাকা যৌতুক আনার জন্য তাকে চাপ দেয়। তাসলিমা যৌতুকের টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করে। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে তার স্বামী বাদল মৃধাসহ শ্বশুর ও পরিবারের সদস্যরা তাকে শিকল দিয়ে বেঁধে লোহার রড গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়। একপর্যায়ে তার ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ পানি ছিটিয়ে দেয় পাষণ্ডরা।

তাসলিমার মা জাহানারা বেগম জানান, বুধবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাসলিমাকে উদ্ধারের জন্য শরিফাবাদ গ্রামে আসেন তিনি। এ সময় জামাতা বাদল মৃধা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় তাসলিমাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতে নির্যাতিতা গৃহবধূর মা জাহানারা বেগম বাদি হয়ে বাদল মৃধা ও তার ছোটভাই লালমিয়া মৃধাকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে বাদল মৃধাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ