News Bangla 24 BD | রাজধানীতে বাসের ধাক্কায় স্বামীর সামনে স্ত্রী নিহত - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে বাসের ধাক্কায় স্বামীর সামনে স্ত্রী নিহত


রাজধানীর গাবতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামীর সামনেই নিহত হয়েছেন স্ত্রী। রবিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম সুফিয়া বেগম (৪৫)। তাদের বাড়ি লালমনিরহাটে।

নিহতের স্বামী সাইফুল ইসলাম জানান, সিলেটে বেড়ানো শেষে গ্রামের বাড়িতে ফেরার জন্য গাবতলীতে আসেন তারা। এখানকার একটি হোটেলে রাতের খাবার খান। এরপর লালমনিরহাটের গাড়ি না পেয়ে তারা উত্তরায় আত্মীয়ের বাসা যাবেন বলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস সুফিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।চিকিৎসকরা রাত দেড়টার দিকে সুফিয়াকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত ওই নারীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ