News Bangla 24 BD | সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ


আগামী ২৮ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে চলতি বছরের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

গত ২৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১ মে রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ