News Bangla 24 BD | রাজশাহীতে কালবৈশাখীর ছোবলে নিহত ১, নিখোঁজ ৩ - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজশাহীতে কালবৈশাখীর ছোবলে নিহত ১, নিখোঁজ ৩


রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগরীসহ আশপাশের উপজেলাগুলোয় কালবৈশাখী হানা দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ নেই। গোদাগাড়ী উপজেলায় গাছ চাপা পড়ে মারা গেছেন একজন। পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন তিনজন।

রাজশাহী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহীর ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী। এর গতি ছিল ৯০ থেকে ৯৫ কিলোমিটার। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৬ মিলিমিটার।

ঝড়ের সময় রাজশাহী মহানগরীসহ আশপাশের উপজেলাগুলোয় যেখানে-সেখানে গাছ উপড়ে পড়ে। অনেক জায়গায় বিদ্যুতের পোল ও তার ছিঁড়ে গেছে। ফলে রাজশাহী ও এর আশপাশের উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, রাজশাহীর কাটাখালীতে ৩৩ কিলোওয়াট সংযোগ লাইনের ওপর বিলবোর্ড ভেঙে পড়েছে। এতে গ্রিডের সংযোগ লাইনের তার ছিঁড়ে গেছে। কাটাখালী ছাড়াও বিনোদপুর, তালাইমারী ভদ্রা, লক্ষ্মীপুরসহ অন্তত ১০-১২টি জায়গায় বিলবোর্ড ও গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। এতে রাজশাহী বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনটি টিম কাজ করছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

ঝড়ে রাজশাহী অঞ্চলে আম ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের আবদুল মজিদ প্রাং জানান, বেশির ভাগ বাগানের প্রায় অর্ধেক আম ঝরে পড়েছে। এই ক্ষতি অপূরণীয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, মাঠ থেকে বাড়ি ফেরার পথে ঝড়ে গাছ চাপা পড়ে গোদাগাড়ীতে মো. আলম মুন্সি (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। তার বাড়ি উপজেলার কাকনহাট কলাবাগান এলাকায়।

রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুজন জীবিত উদ্ধার হলেও তিনজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ