কালিয়াকৈরে কাঞ্চনপুর-পাইকপাড়া সড়কের বেহাল দশা
মোঃ জিল্লুর রহমান, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর-পাইকপাড়া ক্লাব মাঠ হয়ে ফালু পোলান উচ্চ বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়কের বেহাল দশা। এতে করে চরম দূর্ভোগে পড়েছে স্কুলের ছাত্র-ছাত্রী সহ ওই এলাকার সাধারণ জনগণ।
উপজেলার কালিয়াকৈর বাজার-ফুলবাড়িয়া- মাওনা সড়কের ২নং চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর থেকে রশিদপুর পর্যন্ত আঞ্চলিক সড়কে হেলাল সরকারের পুকুর পাড় থেকে পাইকপাড়া ক্লাব হয়ে ফালু পোলান উচ্চ বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়কের ব্রিক সলিং উঠে গিয়ে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। যার ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী ও ওই এলাকার সাধারন মানুষজনদের।
স্থাণীয় দীঘলচালা, মিনারবহ, পাতালিয়া পাড়া, ফকিরচালা, পাইকপাড়া, নয়নচালা, কাঞ্চনপুর পূর্ব পাড়া সহ আশপাশের কয়েকটি পাড়া মহল্লার লোকজনদের সড়কটি দিয়ে প্রতিদিন উপজেলা শহরে আসতে হয় । এক প্রকার নিরুপায় হয়েই অনেক কষ্ট সহ্য করে ওই সড়কটি ব্যবহার করতে হচ্ছে সাধারন মানুষজনদের।
একটু বৃষ্টি হলেই সড়কটিতে কাদাঁয় একাকার হয়ে যায় । আর অসংখ্য ছোট বড় গর্ত ত রয়েছেই। অনেক সময় স্কুলের শিক্ষার্থীরা কর্দমাক্ত মাটিতে পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বই খাতাও।
ফালু পোলান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফয়সাল আহমেদ জানায়, সড়কটি দিয়ে আগে সাইকেল চালিয় স্কুলে যেতে পারতাম। আর এখন সড়কের এমন নাজেহাল অবস্থার কারণে পায়ে হেটেঁও যাওয়া খুবই কষ্টকর হয়ে দাড়িয়েছে।
এছাড়া ওই এলাকার ব্যবসায়ীরা পড়েছে চরম দূর্ভোগে। তাদের উপজেলা শহরে আসতে অনেক বেগ পেতে হয়। সড়কের এমন দশা কারণে যাতায়াত ভাড়া সহ বিভিন্ন আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা।
এদিকে, ওই এলাকার কোন রোগীকে উপজেলা শহরে আসতে হলে শিকার হতে হয় অসহ্য এক দূর্ভোগে। জরুরি ভিত্তিতে কোন অ্যাম্বুলেন্স ওই সড়কটি দিয়ে ঢুকতে পারে না। আর এতে করে অনেক সময় জরুরি চিকিৎসা থেকে ব্যাহত হচ্ছে ওই এলাকার জনগণ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার বাসিন্দারা জানান, গত দুই বছর যাবৎ সড়কটির এরকম নাজেহাল অবস্থা। সড়কটি দিয়ে হাটাঁ চলারও উপায় নেই। কোন রিকশা ভ্যানও চলতে পারে না। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে। নেই পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা।
সড়কটির বেহাল দশার কারণ হিসেবে ওই এলাকার জনগণ দাবি করছে যে, সড়কটি দীর্ঘ দিন ধওে সংস্কার হচ্ছে না অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচলের ফলে সড়কটি নির্মাণের কিছুদিনের মধ্যেই অনেক নিচু হয়ে গেছে। সড়কের অনেক জায়গার (ব্রিক সলিং) উঠে গেছে। যার ফলে সড়কটিতে পানি জমে সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
অতি দ্রুত যাতে সড়কটি সংস্কার করে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা তৈরি করা হয়। সেই সাথে ওই এলাকার খেটে খাওয়া মানুষজনদের যাতায়াত সুবিধা নিশ্চিত করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোর দাবী জানান।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু 