News Bangla 24 BD | কোম্পানীগঞ্জে দু’টি বিদেশী রিভলবারসহ যুবক আটক - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

কোম্পানীগঞ্জে দু’টি বিদেশী রিভলবারসহ যুবক আটক


?????????????????????????????????????????????????????????
?????????????????????????????????????????????????????????

সিলেটের কোম্পানীগঞ্জ্ উপজেলার তেলিখাল পাম্প এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ সামছুল ইসলাম সামছু (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
রোববার সন্ধা ৭টায় তাকে আটক করা হয়। আটক সামছু কোম্পানীগঞ্জ উপজেলার টাইয়া পাগলা গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে।
র‌্যবের-৯ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাঈন উদ্দিন চৌধুরী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি -১ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. শওকত মোনায়েমের নেতৃত্বে ও এএসপি পিযুষ চন্দ্র সরকারের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
র‌্যারেব উপস্থিতি টের পেয়ে পাম্প এলাকায় অন্যান্য ব্যবসায়ী সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে পালিয়ে গেলেও তাদের প্রধান অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। তাকে তল্লাশী চালিয়ে দুটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, সামছু সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় গ্রুপ তৈরী করে অস্ত্র ব্যবসা সহ নান ভীতিকর কাজ করে আতংকে পরিণত হয়েছে। সে এলাকার ত্রাস ও কুখ্যাত সন্ত্রাসী সামছুল নামে পরিচিতি। সামছুল ইসলামকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটকৃত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ