নির্মান কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল নির্মানাধীন ব্রীজ
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মান কাজ শেষ হওয়ার আগেই নির্মানাধীন একটি ব্রীজের ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে।
প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নির্মানাধীন ব্রীজটির নির্ম্মান কাজ শেষ না হতেই রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।
নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মান কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধীক ঠিকাদার ও এলাকাবাসী। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন যে, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্ম্মান কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মান করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দূনীতি করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রীজ নির্ম্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 