News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাব ট্রেইনিং স্কুলে আগুন - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

গাজীপুরে র‌্যাব ট্রেইনিং স্কুলে আগুন


যান্ত্রিক ত্রুটির কারণে  গাজীপুর মহানগরের পোড়াবাড়িতে র‌্যাব-১ এর ট্রেইনিং স্কুলের অক্সিডাইজেশন প্লান্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে  এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ছুটে গিয়ে ওই আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টও মোঃ হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান- বেলা ১১ টার দিকে আগুন লাগার পর খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন আগুনে প্লান্টে থাকা রাসায়নিক, চুলা ও শেড ক্ষতিগ্রস্ত হয়। যান্ত্রিক ত্রুটি থেকেই ওই আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ মহিউল ইসলাম সাংবাদিকদেরকে জানান ওখানে র‌্যাবের রাইফেলসহ বিভিন্ন অস্ত্র রং করা হতো। আর আগুনে সেই কাজে ব্যবহৃত কেমিকেল পড়েছে। তবে কেউ আহত হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ