News Bangla 24 BD | ঝিনাইদহে বজ্রপাতে ৩ জন নিহত - News Bangla 24 BD
News Head
 আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায়

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কালিগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে হরিণাকুন্ডু ও কালিগঞ্জে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের টুলু মন্ডলের ছেলে মিরাজুল ইসলাম (৩৫), পারবর্তীপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আমানউল্লাহ (৪৭) ও কালিগঞ্জ উপজেলার মোল্লাপাড়া এলাকার শফিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৪৫)। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, পোলতাডাঙ্গা গ্রামের বালেদাড়ীর মাঠে কাজ করছিলেন মিরাজ। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এছাড়াও পারবর্তীপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আমানউল্লাহ কাজি গাড়ীর মাঠ থেকে গরুর গাড়ীতে ধান নিয়ে বাড়ী আসছিল। সেসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। কালিগঞ্জের অপর ঘটনায় নিহত আঞ্জুয়ারার ছোট ভাই শরীফ হোসেন জানান, আমার বোন বাড়ীতে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। সেসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ