News Bangla 24 BD | ময়মনসিংহে বখাটেদের কুপে নারী নিহত - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় আনোয়ারা (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে রাহাত ও মাহবুব নামে দুই বখাটে যুবক। এ সময় ওই নারীর সঙ্গে থাকা মেয়ে খুশীকেও কুপিয়ে আহত করে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৪৫) ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পবিত্র শবেবরাতে স্থানীয় সন্ত্রাসী ও মাদক বিক্রেতা আজাদ ও মাহবুব এলাকার মসজিদ সংলগ্ন স্থানে উচ্চ শব্দে গানের আসর বসায়। এ সময় আনোয়ারা এর প্রতিবাদ জানান। এতে তারা ক্ষুব্ধ হয়ে পরে দেখে নেবে বলে হুমকি দেয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা রামদা নিয়ে আনোয়ারাকে একা পেয়ে এলোপাথাড়ি কোপায়। এ সময় তার মেয়ে খুশী মাকে রক্ষা করতে গেলে তাকেও কোপায় দুর্বৃত্তরা। পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম জানান, দুই বখাটে রাহাত ও মাহবুব শবে বরাতের রাতে ওই নারী বাসার সামনে ডেকসেট বাজাচ্ছিল। এতে তিনি বিরক্তি প্রকাশ করলে কথাকাটি হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ