News Bangla 24 BD | নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কন্যাকে গলা কেটে হত্যা - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কন্যাকে গলা কেটে হত্যা


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পল্লীতে এক লন্ডন প্রবাসীর কন্যাকে তার বসত ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঐ মহিলার গলাকাটা লাশ হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেছে। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের লন্ডন প্রবাসী হাজী জরিফ উল্লার কন্যা আমিনা বেগম(৩৫) কে রাতে তার বসত ঘরে কে বা কারা হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে বিছানায় বালিশ চাপা দিয়ে রেখে যায়। সকালে নিহত আমিনা বেগমের ছেলে আমির আহমদ মাকে খাবারের জন্য ডাকতে গেলে মায়ের ঘরের দরজা খোলা। ঘরে ডুকে দেখেন বিছানায় তার মায়ের হাত- পা বাঁধা লাশ। গলার উপর বালিশ চাপা দেয়া রয়েছে। বালিশ সরিয়ে দেখেন গলা কাটা । সে শোর চিৎকার করলে পাড়া প্রতিবেশী আসেন।

পরে পুলিশ কে খবর দেয়া হলে তারা এসে আমিনা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান বলেন- আমরা লাশ উদ্ধার করেছি। এখনো খুনের মোটিভ বুঝা যায়নি। তবে খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ