News Bangla 24 BD | আতিয়া মহলের দুই মামলার আনুষ্ঠানিক তদন্তে পিবিআই - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

আতিয়া মহলের দুই মামলার আনুষ্ঠানিক তদন্তে পিবিআই


সিলেটের দক্ষিণ সুরমায় শিববাড়ীর জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানকালে পার্শ্ববর্তী পুলিশের চেকপোস্টের সম্মুখে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ব্যুরোর বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক জানান, সোমবার সকালে তদন্ত দলের সদস্যরা আতিয়া মহল পরিদর্শন করেছেন।
গত ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহল সংলগ্ন পাঠানপাড়া দাখিল মাদ্রাসার কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাতজন মারা যান। এ ঘটনায় আরও অর্ধশত মানুষ আহত হন।
এরপর ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত সেখানে ‘অপারেশন টুয়াইলাইট’ পরিচালনা করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো। এসব ঘটনায় মোগলাবাজার থানার পুলিশ দুটি মামলা দায়ের করে।
ব্যুরোর পুলিশ সুপার রেজাউল আরও বলেন, প্রথমে মামলা দুটি তদন্ত করে মহানগর পুলিশ। ৯ মে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি তদন্তের দায়িত্ব পিবিআই ব্যুরোকে হস্তান্তর করা হয়।
“গত ১৩ মে শনিবার মামলার আলামত ও ডকেট গ্রহণ করে কাজ শুরু করে ব্যুরো।”
তদন্তকাজ দ্রুত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “দেশে জঙ্গিবাদের মূলোৎপাটন করতেই তদন্তকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ