News Bangla 24 BD | ঝিনাইদহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ঝিনাইদহের সদর উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজ মঙ্গলবার ভোরে উপজেলার পোড়াহাটি ধানবাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের ওই বাড়ি দুটি ঘিরে রাখে র‌্যাব।

স্থানীয়রা জানায়, র‌্যাব ছাড়াও বাড়ি ঘিরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়ির আশপাশে কাউকে ভিড়তে দিচ্ছে না।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ জানান, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা গ্রামের ওই দুটি বাড়ি ঘিরে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য তার কাছ থেকে জানা যায়নি।

গত এক মাসের মধ্যে ঝিনাইদহে এ নিয়ে পাঁচটি জঙ্গি আস্তানার খোঁজ পেল আইন-শৃঙ্খলা বাহিনী।

এর আগে গত ৭ মে ঝিনাইদহের সদর ও মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মহেশপুরের বাড়িটিতে অভিযানে দুই জঙ্গি নিহত হয়। আর সদর উপজেলার বাড়ি থেকে বিস্ফোরক ও বোমা উদ্ধার করা হয়।

এছাড়া গত ২১ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২০ এপ্রিল সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। দুই দিনের অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে ২০টি কেমিকেল কন্টেইনার, ছয়টি বোমা, তিনটি সুইসাইড ভেস্ট, নয়টি সুইসাইড বেল্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।

এরপর গত ৫ মে মহেশপুর উপজেলায় এক বাড়িতে পুলিশের অভিযানে নব্য জেএমবির দুই জঙ্গি নিহত হন। আর সদর উপজেলার লেবুতলায় আরেক বাড়িতে পাওয়া যায় আটটি বোমা ও একটি ৯ এমএম পিস্তল।

এ বিভাগের অন্যান্য সংবাদ